সাম্প্রতিক
মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

সোশ্যাল লিংকসমূহ

ফেসবুক

ইউটিউব

ফেসবুক পেজ

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

ইউটিউব চ্যানেল

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের অভিনেত্রীদের এবং তাদের জনসংযোগ (পিআর) নির্ভর প্রচারণাকে নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বড় কোনো বক্স-অফিস সাফল্য ছাড়াই নিজেদের ‘সুপারস্টার’ দাবি করা নিয়ে নতুন প্রজন্মের নায়িকাদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বেশ কয়েকটি পোস্ট শেয়ার করে আমিশা তার বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, “আজকাল অভিনেত্রীরা বড় কোনো হিট ছবি ছাড়াই শুধুমাত্র পিআর টিমের মাধ্যমে নিজেদের ‘এক নম্বর’ বা ‘দুই নম্বর’ দাবি করছেন।

” তার মতে, কেবল শুটিং সেটে থাকলেই তারকা হওয়া যায় না। সত্যিকারের সুপারস্টার হতে হলে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করতে হয় এবং বিশ্বজুড়ে বড় হিট উপহার দিতে হয়।তিনি মনে করিয়ে দেন, ২০২৬ সালে এসে ১০০ কোটি রুপি আয় করাটা আহামরি কিছু নয়। অন্তত ২০০ কোটির ওপরে আয় না করলে সেই অভিনেত্রীর নিজেকে বড় তারকা ভাবা উচিত নয়।

অন্যদের সমালোচনা করার পাশাপাশি আমিশা নিজের ক্যারিয়ারের সাফল্যের উদাহরণ টেনে বলেন, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘গাদার ১’ ও গাদার ২’-এর মতো তিনটি বিশাল ব্লকবাস্টার ছবির নায়িকা।আমিশা দাবি করেন, এই ছবিগুলো তার সহ-অভিনেতাদের ক্যারিয়ারেরও অন্যতম সেরা হিট। এত সাফল্য সত্ত্বেও তিনি কোনো ‘ভুয়া’ জনসংযোগ ব্যবস্থার সাহায্য নেননি বলে জানান।

নতুনদের উদ্দেশে আমিশা বলেন, জনসংযোগের খেলা বন্ধ করে কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করুন।

নিজের কাজ যখন ইতিহাস গড়বে, কেবল তখনই নিজেকে ‘সুপারস্টার’ বলা মানায়। ভুয়া প্রচার দিয়ে সত্যিকারের তারকা হওয়া সম্ভব নয়।

Tags:

সম্পর্কিত খবর :