বিশ্ব মা দিবস উপলক্ষে মাকে নিয়ে নানা স্মৃতিচারণ করে আবেগাপ্লুত লেখা প্রকাশ করেছেন দেশের তারকারা। কেউ মায়ের ত্যাগের কথা লিখছেন, আবার কেউ লিখেছেন ভালোবাসার কথা। কিন্তু মাকে নিয়ে ছোটবেলার ভয়ঙ্কর ঘটনা শেয়ার করলেন অভিনেতা তৌসিফ মাহবুব।
তিনি জানান, ১৯৯৮ কিংবা ১৯৯৯ সালের এক শীতের সন্ধ্যায় তিনি তখন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তেন। প্রতিদিনের মতো সেদিনও স্কুল ছুটি হয়েছিল সন্ধ্যা সাড়ে ৫টায়। সাধারণত তাঁর বাবা কিংবা খালু নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে নিতে আসতেন। কিন্তু সেদিন অনেক সময় পেরিয়ে গেলেও কেউ আসেননি।
একসময় পুরো স্কুল ফাঁকা হয়ে যায়। সব ছাত্র-ছাত্রী চলে যাওয়ার পর তিনি একা বসেছিলেন দারোয়ানের কক্ষে। বাইরে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সেই সময় ধানমন্ডি এলাকায় সন্ধ্যার পর ছিনতাই ও ডাকাতির ভয়ও ছিল বেশ প্রবল।
তিনি লেখেন, ‘৬টা পেরিয়ে ৭টা ছুঁইছুঁই। ভয়, অভিমান আর রাগে আমি তখন অস্থির। ঠিক তখনই একটা রিকশার বেল শোনা গেল। দারোয়ান এসে বললেন, ‘তোমার মা এসেছে।’