সাম্প্রতিক
মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

সোশ্যাল লিংকসমূহ

ফেসবুক

ইউটিউব

ফেসবুক পেজ

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

ইউটিউব চ্যানেল

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা

ছবি: সংগৃহীত

বিশ্ব মা দিবস উপলক্ষে মাকে নিয়ে নানা স্মৃতিচারণ করে আবেগাপ্লুত লেখা প্রকাশ করেছেন দেশের তারকারা। কেউ মায়ের ত্যাগের কথা লিখছেন, আবার কেউ লিখেছেন ভালোবাসার কথা। কিন্তু মাকে নিয়ে ছোটবেলার ভয়ঙ্কর ঘটনা শেয়ার করলেন অভিনেতা তৌসিফ মাহবুব।

তিনি জানান, ১৯৯৮ কিংবা ১৯৯৯ সালের এক শীতের সন্ধ্যায় তিনি তখন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তেন। প্রতিদিনের মতো সেদিনও স্কুল ছুটি হয়েছিল সন্ধ্যা সাড়ে ৫টায়। সাধারণত তাঁর বাবা কিংবা খালু নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে নিতে আসতেন। কিন্তু সেদিন অনেক সময় পেরিয়ে গেলেও কেউ আসেননি।

একসময় পুরো স্কুল ফাঁকা হয়ে যায়। সব ছাত্র-ছাত্রী চলে যাওয়ার পর তিনি একা বসেছিলেন দারোয়ানের কক্ষে। বাইরে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সেই সময় ধানমন্ডি এলাকায় সন্ধ্যার পর ছিনতাই ও ডাকাতির ভয়ও ছিল বেশ প্রবল।

তিনি লেখেন, ‘৬টা পেরিয়ে ৭টা ছুঁইছুঁই। ভয়, অভিমান আর রাগে আমি তখন অস্থির। ঠিক তখনই একটা রিকশার বেল শোনা গেল। দারোয়ান এসে বললেন, ‘তোমার মা এসেছে।’

মাকে দেখেই তিনি দেরি হওয়ার কারণ না জেনে কিছুটা রাগে যান। কিন্তু তখনই রিকশাচালক তাকে থামিয়ে দিয়ে জানান, পথে ছিনতাইকারীরা তার মাকে মেরে সবকিছু ছিনিয়ে নিয়েছে। এরপরও তিনি হাসপাতালে না গিয়ে ছেলের কথা ভেবে সরাসরি স্কুলে চলে আসেন।

ঘটনাটি স্মরণ করে তিনি লেখেন, ‘আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন বুঝেছিলাম, একজন মা নিজের কষ্ট ভুলে কীভাবে সন্তানের জন্য ছুটে আসতে পারেন।’

লেখাটিতে তিনি আরও উল্লেখ করেন, ছোটবেলা থেকে তার জীবনে মায়ের অসংখ্য ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার গল্প ছড়িয়ে আছে। আজ তিনি যে অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের।

বিশ্ব মা দিবসে তিনি নিজের মায়ের পাশাপাশি পৃথিবীর সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম জানিয়েছেন। একই সঙ্গে সকল মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং প্রয়াত মায়েদের জন্য দোয়া করেন।

Tags:

সম্পর্কিত খবর :