সাম্প্রতিক
মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

সোশ্যাল লিংকসমূহ

ফেসবুক

ইউটিউব

ফেসবুক পেজ

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

ইউটিউব চ্যানেল

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মা হচ্ছেন টিকটকার অনামিকা ঐশী

ছবি: সংগৃহীত

মা হতে যাচ্ছেন টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই সুখবরটি জানিয়েছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও বিষয়টি নিশ্চিত করেন।শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ঐশী।

সেখানে তার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়।ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।’গত বছরের অক্টোবরে মডেল ও অভিনেতা রাসেল খানকে বিয়ে করেন টিকটক ও মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া ঐশী.

জানা গেছে, সাত মাস প্রেমের পর তারা বিয়ে করেন। ২০২১ সালে তাদের পরিচয় হলেও মাঝে কয়েক বছর যোগাযোগ ছিল না। পরে গত বছর আবার তারা ঘনিষ্ঠ হন। সেই থেকেই শুরু হয় প্রেম, এরপর ২৭ অক্টোবর বিয়ে করেন এই জুটি।
তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সমালোচনা ও বিদ্রুপ দেখা যায়। কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘শিয়াল মুরগিকে ধরে ফেলল।’পরে এসব মন্তব্যের জবাবও দেন রাসেল খান। তিনি বলেন, ‘অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, শুধু ফান করছি! কেউ বলেছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগি ভেবে ইউজ করব, বিয়ে করব না। তাই তাদের সমবেদনা জানিয়ে বলছি, শিয়াল মুরগিকে ধরে ফেলল!’

Tags:

সম্পর্কিত খবর :