সাম্প্রতিক
মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

সোশ্যাল লিংকসমূহ

ফেসবুক

ইউটিউব

ফেসবুক পেজ

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

ইউটিউব চ্যানেল

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

বিশ্বকাপের আগে আর্জেন্টাইন তারকার নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। গতকাল শুক্রবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞাটি তুলে নেয়।ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে আর কোনো বাধা রইলো না তার।

৩৮ বছর বয়সী ওতামেন্দির এই ‘কপাল খোলার’ নেপথ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশেষ ভূমিকা ছিল বলে জানা গেছে।বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সাথে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। নিয়ম অনুযায়ী তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। এই নিষেধাজ্ঞা ফিনালিসিমায় কার্যকর হওয়ার কথা থাকলেও ম্যাচটি না হওয়ায় তা বিশ্বকাপের প্রথম ম্যাচের ওপর এসে পড়ে।
এরপরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই শাস্তি মওকুফের জন্য ফিফার কাছে আবেদন করে। ফিফা সেই আবেদন গ্রহণ করায় আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে পাচ্ছে আলবিসেলেস্তেরা। এই ডিফেন্ডার বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন। তবে গুঞ্জন রয়েছে, বিশ্বকাপের পর তিনি নিজের দেশ আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটে যোগ দিতে পারেন।

Tags:

সম্পর্কিত খবর :