সাম্প্রতিক
মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

সোশ্যাল লিংকসমূহ

ফেসবুক

ইউটিউব

ফেসবুক পেজ

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

ইউটিউব চ্যানেল

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

সরকার গড়তে জোটসঙ্গী খুঁজছেন থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া সি জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। এ রাজ্যে পুরোনো ডিএমকে এবং এআইএডিএমকে দল দুটিকে পরাজিত করে বিজয়ের দল ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের তুলনায় দলটি ১০ আসন পিছিয়ে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের জন্য বিজয়কে এখন ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ) অথবা এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএর সমর্থন নিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষক বিজয়ানন্দ বলেন, সাধারণত রাজ্যপাল একক বৃহত্তম দলকে সরকার গঠনের আহ্বান জানান। এ ক্ষেত্রে ১০৮ আসন পাওয়া টিভিকেকে ছোট দলগুলোর সমর্থন নিতে হবে। তিনি আরও বলেন, সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার পর ৭ থেকে ১৫ দিনের মধ্যে বিধানসভায় আস্থা ভোটে জয়ী হতে হবে। যদি টিভিকে ব্যর্থ হয়, তবে রাজ্যপাল দ্বিতীয় বৃহত্তম জোটকে আমন্ত্রণ জানাতে পারেন। টিভিকে জানিয়েছে, আগামীকালই শপথ নেবেন বিজয়।

এদিকে আসনের ঘাটতি প্রসঙ্গে টিভিকের প্রচার সম্পাদক নানজিল পি সাম্পাত বলেন, বাকি সমর্থন ‘স্বয়ংক্রিয়ভাবেই’ চলে আসবে। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এমনটাই আশা করি।’

অন্যদিকে রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেস হাইকমান্ডকে অবহিত করেছেন দলটির তামিলনাড়ু রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ শোডনকার। গতকাল তিনি বলেন, সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে এ বিষয়ে জানানো হয়েছে। শোডনকার সাংবাদিকদের বলেন, তামিলনাড়ুতে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে শিগগিরই দল থেকে সিদ্ধান্ত জানানো হবে।

Tags:

সম্পর্কিত খবর :

সরকার গড়তে জোটসঙ্গী খুঁজছেন থালাপতি বিজয়

ছবি: সংগৃহীত

Tags:

সম্পর্কিত খবর :