ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবারের বাসসেবা চালুর দাবিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৭ মে) সিন্ডিকেট সভা চলার সময় মিটিংরুমের ভেতরে উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের মধ্যে তীব্র তর্কবিতর্কের একপর্যায়ে তিনি এ কথা বলেন।
এ সময় সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য আমরা যেকোনো কাজ করতে প্রস্তুত। আমরা বহুদিন ধরে অফিসে অফিসে ঘুরছি, কাজ হয় না।
কর্মসূচিতে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, শনিবারে বাস চালুর জন্য আমরা ইউজিসি থেকে ৪ কোটি টাকা নিয়ে এসেছি।
পরিস্থিতি শান্ত করতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসি শামসউদ্দীন চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে ডাকসুর সহসভাপতি আসিফ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদসহ বিভিন্ন হল সংসদের নেতারা সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশ করেন। সেখানে প্রায় আধাঘণ্টা ধরে ডাকসু প্রতিনিধি ও সিন্ডিকেট সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা চলে।
সভাকক্ষে প্রবেশের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ডাকসুর নেতাকর্মীদের উদ্দেশ করে এটিকে ‘মব’ বলে উল্লেখ করেন।