সাম্প্রতিক
মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

সোশ্যাল লিংকসমূহ

ফেসবুক

ইউটিউব

ফেসবুক পেজ

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

ইউটিউব চ্যানেল

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

ভারতের সাদা বলের দলে নেতৃত্ব বদলের ইঙ্গিত, কে হতে পারেন পরবর্তী অধিনায়ক

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাদা বলের ক্রিকেটে বড় পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাটেই একজন অধিনায়ক রাখতে চায় বিসিসিআই।

এই পরিকল্পনার অংশ হিসেবে শ্রেয়াস আইয়ারকে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে। একই সঙ্গে ওয়ানডে দলের নেতৃত্বও তার হাতে তুলে দেওয়ার চিন্তা করছে বোর্ড।

বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় নতুন নেতৃত্ব নিয়ে ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বিসিসিআই সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, আইপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্স এবং নেতৃত্বগুণ দেখিয়েছেন শ্রেয়াস। তাই সাদা বলের ক্রিকেটে তাকে বড় দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

খবরে আরো জানানো হয়েছে, ‘নতুন টি-টোয়েন্টি দল ঘোষণার সময় কিছু পরিবর্তন দেখা যাবে।

বোর্ড এখন এমন একজনকে চায়, যিনি টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই দলকেই নেতৃত্ব দিতে পারবেন। শ্রেয়াস গত কয়েক বছরে অসাধারণ খেলেছে এবং আইপিএলেও সাহসিকতার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছে।’যদিও সূর্যকুমারকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছে বোর্ড। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে তার অবদানকে সম্মান জানানো হবে বলে জানিয়েছে বিসিসিআই।

অন্যদিকে গত বছর ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল শুবমান গিলকে। তবে এখন বোর্ড নতুনভাবে নেতৃত্ব কাঠামো সাজাতে চায় বলে জানা গেছে।

আগামী ৬ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ভারত। এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। জুনের শেষ দিকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরেও সাদা বলের বেশ কয়েকটি ম্যাচ খেলবে দলটি।

Tags:

সম্পর্কিত খবর :

ভারতের সাদা বলের দলে নেতৃত্ব বদলের ইঙ্গিত, কে হতে পারেন পরবর্তী অধিনায়ক

ছবি: সংগৃহীত

Tags:

সম্পর্কিত খবর :