সাম্প্রতিক
মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

সোশ্যাল লিংকসমূহ

ফেসবুক

ইউটিউব

ফেসবুক পেজ

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

ইউটিউব চ্যানেল

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

ইরানকে চাপে ফেলতে পারছে না যুক্তরাষ্ট্রের অবরোধ, বলছে সিআইএ

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে নতুন করে শুরু হওয়া ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ থামানোর প্রক্রিয়া বড় ধরনের বাধার মুখে পড়েছে। বিশেষ করে সিআইএ-র সাম্প্রতিক একটি গোয়েন্দা তথ্য এই সংকটকে আরো জটিল করে তুলেছে।৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে। এর মধ্যেই শুক্রবার (৮ মে) সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরান থেকে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো প্রতিহত করলেও অন্তত তিনজন আহত হয়েছেন।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি মূল্যায়নে বলা হয়েছে যে, ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ খুব দ্রুত কাজ করবে না। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের বন্দরগুলোতে প্রায় চার মাস ধরে চলা এই অবরোধ সত্ত্বেও দেশটির অর্থনীতি সহসা ভেঙে পড়বে না। তেহরান আরো বেশ কয়েক মাস এই চাপ সহ্য করার ক্ষমতা রাখে।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে রোমে অবস্থান করছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা আজই তেহরানের কাছ থেকে জবাব পাওয়ার প্রত্যাশা করছি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনো প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করছে।
শুক্রবার গভীর রাত পর্যন্ত তেহরান কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা জবাব জানায়নি।

Tags:

সম্পর্কিত খবর :