সাম্প্রতিক
মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা মায়ের পেটে ছুরি মারে ছিনতাইকারী, তবুও তৌসিফকে নিতে স্কুলে ছুটে যান মা নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ হলিউডে অভিষেক হচ্ছে দিশা পাটানির নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি, কৃষি ও মানুষের গভীর সম্পর্ক সাহিত্য-স্মৃতিকথায় ষাটের দশকের প্রতিচ্ছবি চলে গেলেন চৌরঙ্গী, জন-অরণ্যের স্রষ্টা শংকর ভিড়ের মধ্যে নিজেকে হারানো কিংবা খোঁজার সেই আনন্দ আর নেই প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান কবি মোহন রায়হান ‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন পিআর দিয়ে তারকা হওয়া যায় না : আমিশা

সোশ্যাল লিংকসমূহ

ফেসবুক

ইউটিউব

ফেসবুক পেজ

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

মূল পেজ

StarNews.Television

ইউটিউব চ্যানেল

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

মূল চ্যানেল

@digitalstarnews

অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নানান সমস্যা রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম ঘটে থাকে। গত সরকারের সময় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্যোগে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমস্যা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. সবুর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এহছানুল হক মিলন আরও বলেন, আগে দেখা যেত মালয়েশিয়ার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো। এখন আমরা মালয়েশিয়ায় যাচ্ছি পড়াশোনা করতে। অথচ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনসহ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা করতে চায়।

তিনি বলেন, ইউজিসি শুধু বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কর্তৃত্ব করবে তা গ্রহণযোগ্য নয়। ইউজিসিতে কোনো বিশ্ববিদ্যালয়ের ফাইল আটকে রাখা যাবে না। একটি বিভাগের অনুমোদন পেতে যদি দুই বছর লেগে যায়, তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে বিশ্বের সেরা শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সে লক্ষ্য, সেই মানসিকতা আমাদের রয়েছে। আমরা চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উন্নতি করুক।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট থাকা উচিত নয়। আমরা চাই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করুক। উচ্চশিক্ষার সঙ্গে চাকরির একটি সম্পর্ক থাকা দরকার। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধীরে ধীরে পিএইচডি প্রোগ্রাম চালু করা উচিত।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে বিরোধ, মালিকানা নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে—এটাই বাস্তবতা। আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই। তবে এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান কিনা সেটিও বিবেচনা করা প্রয়োজন। আমরা কখনোই পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্য করতে চাই না।

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, দেশের লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর। এই খাতকে দুর্বল করা মানে দেশের ভবিষ্যৎকে দুর্বল করা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের কোনো অনুদান নেই। তবুও আমরা ভ্যাট, ট্যাক্স এবং প্রকিউরমেন্ট ট্যাক্স পরিশোধ করছি। আর এসব ব্যয় বহন করতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা শুধু পড়াশোনার খরচ নয়, করের চাপও বহন করছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি অলাভজনক হয়, তাহলে অবশ্যই ট্যাক্সমুক্ত করতে হবে। আর যদি ট্যাক্স আরোপ করা হয়, তাহলে এগুলোকে লাভজনক হিসেবে ঘোষণা করতে হবে।

Tags:

সম্পর্কিত খবর :

অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল হয়ে গেছে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

Tags:

সম্পর্কিত খবর :